Annapurna Bhandar Apply Online Date 2026। অন্নপূর্ণা ভান্ডার নতুন আবেদন কবে শুরু ?

Annapurna Bhandar Apply Online Date 2026 – কবে থেকে আবেদন শুরু হবে জানুন বিস্তারিত । পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো Annapurna Bhandar Apply Online কবে থেকে শুরু হবে। কেননা যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডার টাকা পায়নি তারা এখন নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবে ।

আজকে আপনাদের আমি জানাবো কত তারিখ থেকে নতুন Annapurna Bhandar Online Apply শুরু হতে পারে এবং কিভাবে সেই আবেদন করবেন । আরো বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল Annapurna Bhandar ওয়েবসাইটে যান ।

Annapurna Bhandar কবে চালু হয়েছে? অন্নপূর্ণা ভান্ডার নতুন আবেদন কবে শুরু ?

অফিসিয়াল তথ্য অনুযায়ী, ১৮ মে ২০২৬ তারিখে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই প্রকল্পটি মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উত্তরসূরি হিসেবে এসেছে এবং মাসিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ₹৩,০০০ করা হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইতিমধ্যে বলেছেন যে "লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরকে ডাইরেক্ট অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নিয়ে আসা হয়েছে তাদের কোনো আবেদন করতে হবে না । কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পেতনা তারাই শুধু নতুন করে Annapurna Bhandar Apply করতে পারবে ।

অন্নপূর্ণা ভান্ডার নতুন আবেদন কবে শুরু ?

জানা যাচ্ছে মে মাসের শেষেই শুরু হবে অন্নপূর্ণা ভান্ডারের নতুন আবেদন । ২১ মে থেকে ৩০ মে মধ্যেই Annapurna Bhandar Apply Online শুরু হবে ।

কারা নতুন করে আবেদন করতে পারবেন?

এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। যারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। তারা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় চলে আসবেন এবং ১ জুন ২০২৬ থেকেই ₹৩,০০০ পাবেন। শুধুমাত্র যারা লক্ষ্মীর ভান্ডার পাননি তারাই নতুন আবেদন করতে পারবেন।

Annapurna Bhandar Apply Online Date – সম্পূর্ণ সময়সূচি

বিষয়

তারিখ

প্রকল্প আনুষ্ঠানিক চালু

১৮ মে ২০২৬

অনলাইন পোর্টাল চালু

শীঘ্রই আসছে

প্রথম পেমেন্ট তারিখ

১ জুন ২০২৬


নতুন আবেদন শুরু

মে মাসের শেষে ।

আবেদনের আগে কী কী প্রস্তুতি রাখবেন?

আবেদনের তারিখ ঘোষণা হওয়ার আগেই আপনি প্রস্তুতি নিতে পারেন। আধার কার্ড হাতের কাছে রাখুন এবং ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক আছে কিনা যাচাই করুন। আয়ের প্রমাণ, বাসস্থানের প্রমাণ এবং পাসপোর্ট সাইজ ছবি তৈরি রাখুন। মোবাইল নম্বর সক্রিয় আছে কিনা দেখুন কারণ OTP যাচাইয়ের প্রয়োজন হবে।

আবেদনের সময় কোন ভুলগুলো এড়াবেন?

অনেক আবেদনকারী ভুল তথ্য দিয়ে ফর্ম জমা দিলে পরে সমস্যায় পড়েন। নাম ও জন্মতারিখ অবশ্যই আধার কার্ডের সাথে মিলিয়ে লিখুন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুইবার যাচাই করুন। একাধিকবার আবেদন করবেন না কারণ এতে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা আছে।

অফিসিয়াল তারিখ ঘোষণা হওয়া মাত্রই আবেদন শুরু করুন এবং সমস্ত তথ্য সঠিকভাবে দিন যাতে দ্রুত অনুমোদন পাওয়া যায়।

সঠিক তথ্যের আপডেট রাখতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন annapurnabhandar.in

Post a Comment (0)
Previous Post Next Post