Annapurna Bhandar Portal 2026 – অন্নপূর্ণা ভান্ডার অফিসিয়াল পোর্টাল: Annapurna Bhandar Portal হলো পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম যেখান থেকে আবেদন করা, স্ট্যাটাস চেক করা এবং পেমেন্টের তথ্য জানা যায় । আবরদনকারীরা ও যারা অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস দেখতে চায় এবং পেমেন্ট আপডেট জানতে চায় তাদের জন্য অনলাইনে সরকারি সুবিধা পাওয়ার জন্য এই পোর্টাল চালু করা হয়েছে ।
Annapurna Bhandar Portal ব্যবহার করে যে যে আপডেট ও তথ্য জানতে পারবেন সমস্ত তথ্য আজকে আপনাদের জন্য তুলে ধরা হলো ।
Annapurna Bhandar Portal – অফিসিয়াল তথ্য
পোর্টালে কী কী সেবা পাওয়া যাবে?
অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে বিভিন্ন ধরনের সেবা উপলব্ধ থাকবে। নতুন অন্নপূর্ণা ভান্ডার আবেদন করা যাবে, আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে, মাসভিত্তিক পেমেন্টের ইতিহাস দেখা, আবেদন ফর্ম PDF ডাউনলোড করা এবং প্রয়োজনীয় তথ্য আপডেট করার সুবিধা পাওয়া যাবে।
পোর্টালে প্রবেশের জন্য কী দরকার?
পোর্টালে লগইন করতে নিবন্ধিত মোবাইল নম্বর এবং OTP প্রয়োজন হবে। প্রথমবার প্রবেশের সময় রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই আধার কার্ডের সাথে যুক্ত হওয়া উচিত।
স্ট্যাটাস চেক করার জন্য কোনো রেজিস্টেশন করার প্রয়োজন নেই ।
ভুয়া পোর্টাল থেকে সাবধান থাকুন
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নামে অনেক ভুয়া ওয়েবসাইট তৈরি হয়েছে। এই ওয়েবসাইটগুলো থেকে সাবধান থাকুন। সর্বদা socialsecurity.wb.gov.in ঠিকানা যাচাই করে প্রবেশ করুন। কোনো অপরিচিত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য বা ব্যাংকের তথ্য দেবেন না।